• সমগ্র বাংলা

পাবনায় টিকা’র সহযোগিতায় কর্মহীন ও দরিদ্রদের মাঝে অর্ধশত গাভী গরু ও শতাধিক সেলাই মেশিন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বিদেশী উন্নয়ন সংস্থা “রিপাবলিক অফ তুর্কি মিনিস্ট্রি অফ কালচার এন্ড টুরিজম” (টিকা)'র সহযোগিতায় শতাধিক নারীকে সেলাই মেশিন ও অর্ধশত কৃষক-কৃষাণীর মাঝে  গাভী গরু বিতরণ করা করা হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) সকালে পাবনা সদরের কুঠিপাড়া এলাকায় আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে এই উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয়।

আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস (এবি) ট্রাস্টের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলী আর্মান।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতালাসহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।পাবনাতে এই প্রথমবারেরমত তুর্কি প্রতিষ্ঠান টিকা আত্মমানবতার কল্যাণে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের জন্য সেলাই মেশিন ও কৃষক ও কৃষাণীদের জন্য উন্নত জাতের গাভী গরু বিতরণে আর্থিক সহযোগিতা করেন।

এসময় টিকার কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ উপকারভোগীদের উদেশ্যে বলেন, এই উপহার আমরা তোমাদের দিয়েছি যাতে তোমরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ শিখে নিজের আয়ে চলতে পারো। আর উন্নত জাতের গাভী গরু লালন পালন করে দুধ থেকে থেকে তোমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে অন্যদিকে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে।

তবে আমরা দেখতে চাই তোমরা আমাদের এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছো। যদি কেউ আরো এগিয়ে যেতে চাও আমাদের প্রতিষ্ঠান টিকা তোমাদের পাশে থাকবে। আগামীতে তোমাদের উন্নত জীবন ধারনের জন্য আমরা তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo