ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চিকনাই নদীর কাঠগড়া এলাকা থেকে অবৈধ সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন জানান, শুক্রবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চিকনাই নদীর কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সোঁতি বাঁধের অবকাঠামো ও স্থাপনা অপসারণ করেন। এসময় সোঁতি বাঁধ স্থাপনকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে ফেলেন। এদিকে এলাকাবাসির অভিযোগ সূত্রে জানা গেছে, চিকনাই নদীতে একাধি সোঁতিবাঁধ স্থাপন করেছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী।
যেগুলো অপসারণ করা জরুরী। জানা যায়, চিকনাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা প্রদান ও নদীকে সংকুচিত করে অবৈধভাবে বাঁশ-বেড়ার অবকাঠামো দিয়ে স্থাপনা নির্মান করে সোঁতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন আরো জানান, সোঁতি বাঁধের বিরুদ্ধে এ অভিযান চলামান থাকবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...
দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...
কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

মন্তব্য (০)