• সমগ্র বাংলা

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্টুডিও মালিকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় রতন দে (৫৫) নামের এক স্টুডিও মালিক নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বিসয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে ফুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসএই) মো. শহিদুলহ। এর আগে একই দিন সকালে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও (নাভান প্লাস্টিক কারখানা সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন দে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্ব বালীগাঁও গ্রামের মৃত মনিন্দ্র দের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা সড়কে (স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে) স্টুডিওর ব্যবসা করতেন। তার স্টুডিওর নাম মিতা স্টুডিও। এসএই বলেন, রতন দে সকালে রেল লাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের সাথে মাথায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসআই মো. সেলিম শেখকে পাঠানো হয়েছে। এটি রেলের ঘটনা হওয়ায় রেলওয়ে পুলিশকে মরদেহ হস্থান্তর করেছে থানা পুলিশ।   

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo