• লাইফস্টাইল

আপেল কাটার কিছুক্ষণের মধ্যে বাদামি হয়ে যায়? এসব ট্রিক্স কাজে লাগান

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ অতি পরিচিত একটি ফল আপেল। বাড়িতে অতিথি এলে যেসব ফল খেতে দেওয়া হয় তার মধ্যে এটি অন্যতম। সমস্যা হলো আপেল কাটার কিছুক্ষণের মধ্যে কালো হতে শুরু করে। ধীরে ধীরে তা বাদামি হয়ে পড়ে। মূলত আপেলে থাকা আয়রন বাতাসের সঙ্গে বিক্রিয়া করার কারণে এই রঙ পরিবর্তনের ঘটনা ঘটে। তবে সহজ কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নিই- 

মধু ও পানির মিশ্রণ 

আপেলের রং যেন পরিবর্তন না হয়, সেজন্য আপেল কাটার পর তাতে মধু ও পানির মিশ্রণ লাগান। অথবা একটি পাত্রে পানির সঙ্গে মধু মিশিয়ে তাতে আপেলের টুকরো ডুবিয়ে রেখে দিন। প্রক্রিয়াজাতকরণের কারণে আপেলের রঙ পরিবর্তন হবে না এবং মিষ্টিও অটুট থাকবে।

লেবু ও পানির মিশ্রণ 

একটি পাত্রে পানি নিয়ে তাতে লেবুর রস মেশান। এবার এই মিশ্রণে আপেলের টুকরোগুলো এক মিনিট রেখে দিন। এতে আপেল কালো হবে না।

লবণ ও পানির মিশ্রণ 

একটি পাত্রে আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। এই পানিতে আপেলের টুকরো ভিজিয়ে রাখুন। এভাবে ভিজিয়ে রাখলে আপেল ঘণ্টার পর ঘণ্টা কালো হবে না। 

এয়ার টাইট বাক্সে রাখুন 

আপেল কেটে টুকরোগুলোকে বায়ুরোধী পাত্রে রেখে দিন। তাহলে তা আর কালো হবে না। সবচেয়ে ভালো হয় যদি পাত্রটি এয়ার টাইট পাত্রটি কাঁচের হয়। কাটা আপেল ঘরোয়া তাপমাত্রায় না রেখে ফ্রিজে রাখুন যেন দ্রুত রং নষ্ট না হয়। ঠান্ডা আবহাওয়ায় আপেলের রঙ পরিবর্তনের প্রক্রিয়া ধীর হয়ে যায়।

মন্তব্য (০)





image

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

১

নিউজ ডেস্ক : ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে যা...

image

এবার প্রস্রাবের পরীক্ষাতেই ধরা পড়বে মূত্রথলির ক্যানসার!

২

নিউজ ডেস্ক : মূত্রথলির ক্যানসার শনাক্ত করতে এত দিন সিস্টোস্ক...

image

জন্মনিয়ন্ত্রণের স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি কী কী, কোনটি বেশি...

৩

নিউজ ডেস্ক : জনসংখ্যা বৃদ্ধি যেকোনো উন্নয়নশীল দেশের জন্য একট...

image

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

৪

নিউজ ডেস্ক : স্বাস্থ্যের জন্য এলাচের বেশ কিছু উপকারিতার রয়েছ...

image

পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? জানুন যে সমস্যায় ভু...

৫

নিউজ ডেস্ক : রাতে ঠিকঠাক ঘুমানোর পরও সকালে শরীরে ক্লান্তি থেকে যাচ্ছে? স...

  • company_logo