• সমগ্র বাংলা

লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যে লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সোমবার লালমনিরহাট শহরের মুনস্টার হল রুমে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (JICA)এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং প্রকল্প। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জাপানের হাইজিন ও হেলথ প্রোডাক্টের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা,করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের উপপরিচালক আতাউর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা,জাইকা প্রতিনিধি আসুকা ইয়াসুকা এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo