• সমগ্র বাংলা

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ফ্রি মেডিকেল ক্যাম্পে এর শুভ উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন  মাহবুব রহমান সুমন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস পঞ্চগড়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের শেষে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও নুরুজ্জামান বাবু'র নেতৃত্বে জেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে  জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক বৃন্দ। 

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo