• সমগ্র বাংলা

সদরপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

ফরিদপুর প্রতিনিধিঃ সদরপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৬ শে অক্টোবর)  উপজেলা সদর হাসপাতাল মোড়ে বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  ২০০৬ সনের ২৮ অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক লগিবৈঠার মাধ্যমে জামায়াত ইসলামী ও শিবিরের উপর নারকীয় ঘটনার স্মরণে এই গণ সমাবেশের আয়োজন করেছে দলটির  সদরপুর শাখা। 

সদরপুর উপজেলা আমীর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব,  আব্দুল কাদের মোল্লার সন্তান হাসান মওদুদ, অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। 

উপস্থিত  জামায়াতের ‌ নেতৃবৃন্দরা জানান,  আওয়ামীলীগের প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে। বিচারের  মাধ্যমে দেশকে দুর্ণীতি মুক্ত করা হবে এবং দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে। 

তারা আরো জানান, স্বৈরাচারী হাসিনার নির্দেশে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগিবৈঠা ও অস্ত্রশস্ত্রের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুরতর জখম করেছে, এর সমুচিত জবাব দেয়া হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo