• সমগ্র বাংলা

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় তুহিন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর)সকালে শহরের জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম জলঢাকার মীরগঞ্জ চেয়ারম্যান পাড়ার গোলাম আজমের ছেলে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে নিহত তুহিন তার বউকে মোটরসাইকেল যোগে রংপুর নিয়ে যায়।সেখানে তাকে রেখে তুহিন বাড়ি ফিরছিলেন এসময়ে জলঢকা প্রেট্রোল পাম্প এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

পরে সে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo