• লিড নিউজ
  • জাতীয়

রুপগঞ্জে মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।দগ্ধরা হলেন– মোহাম্মদ বাবুল (৪৭), সেলিনা (৩৬), মো.  সোহেল (২২), মুন্নি আক্তার (২০), মোহাম্মদ ইসমাইল (১৬) ও তাসলিমা (১২)। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমানে সবাইকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উদ্ধারকারী মরিয়ম বেগম জানান, দগ্ধরা ডহরগাঁও ফকির ফ্যাশন গার্মেন্টসের পাশে একটি বাসায় বাড়া নিয়ে থাকেন।তারা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে। তিনি বলেন, রাতে কান্নার শব্দ শুনে আমরা গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেই। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি, বিছানার তোশক পোড়া, রুমের অনেক যায়গায় পোড়া এবং ওই সময় একটি কয়েল পড়ে ছিল।

তবে কীভাবে কী হয়েছে তা জানতে পারিনি। আমাদের ধারণা, কোনোভাবে তাদের ওই বাসায় গ্যাসে আবদ্ধ হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’তিনি আরও বলেন, ‘দগ্ধদের একজন বলছিলেন, মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ওই ছয় জনের চিকিৎসা চলছে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo