ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে একটি আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি। হামলার পর যে ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ...
নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...
নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

মন্তব্য (০)