• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী এবং বীরগঞ্জে আজ ২৫ অক্টোবর শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। ফুলবাড়ী থানার উপ পরিদর্শক রেজাউল করিম জানান, নওশিন পরিবহনের একটি কোচ গন্তব্য  ঠাকুরগাঁয়ের রানীশংকৈলের উদ্দেশ্যে যাবার সময় শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ীর ভিমলপুরে মির্জা জুটমিলের কাছে উল্টে যায়।

এতে দুর্ঘটনাস্হলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী (৩০) নিহত হয়েছে। লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে রাখা হয়েছে। বাসটিতে থাকা কমবেশী ১৫ জন যাত্রীই আহত হয়েছে। এদের মধ্যে ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক হেলপারসহ সুপারভাইজার পালিয়ে গেছে। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে বীরগঞ্জের কবিরাজহাটের রহিম বক্স স্কুলের কাছে ট্রাকের সাথে ধাক্কায় একজন পিকআপ চালক নিহত হয়েছে।

বীরগঞ্জ থানার উপ পরিদর্শক  মমিনুল ইসলাম জানান, বৃষ্টিভেজা পিচ্ছল সড়কে দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্হলে পিকআপ চালক নিহত হয়েছে। দুপুর ১টা পর্যন্ত তার পরিচয় জানতে পারেননি তারা।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo