• লাইফস্টাইল

শিশু পড়াশোনায় আগ্রহী না? জেনে নিন কী করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান স্কুলে সফল হোক। তবে শিশুরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হলে তা বাবা-মায়ের জন্য কিছুটা উদ্বেগজনক হয়ে ওঠে। পড়াশোনায় আগ্রহ না থাকা শিশুদের জন্য অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কারণ তাদের চঞ্চল মন পড়াশোনার গুরুত্ব আলাদা করে বুঝতে পারে না। তাই শিশুকে পড়াশোনায় আগ্রহী করার জন্য মা-বাবা কিংবা অভিভাবককে সচেতন হতে হবে। শিশু যদি পড়তে না চায় তবে এই কাজগুলো করতে পারেন-

১. ইতিবাচক কথা বলুন

শিশু যখন পড়াশোনা করতে চায় না তখন তাকে ক্রমাগত বিরক্ত করা বা নির্দেশ করার পরিবর্তে তাকে ইতিবাচক কথা বলে আকৃষ্ট করুন। যে জিনিসটি শিখতে শিশুর আগ্রহ বেশি সেটির প্রশংসা করুন। তিরস্কারের চেয়ে পুরস্কার অনেক বেশি কার্যকরী। তাই শিশুর পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিটি কাজে লাগান।

২. আত্মবিশ্বাসী করুন

শিশুকে নেতিবাচক কথা বলে তার আত্মবিশ্বাস ভেঙে দেবেন না। বরং এমন কথা বলুন ও কাজ করুন যা শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। শিশু বয়সে গড়ে তোলা আত্মবিশ্বাস তার বড়বেলাতেও কার্যকরী হবে। তাই মা-বাবাকে এদিকে মনোযোগী হতে হবে।

৩. উৎসাহ দিন

শিশুরা উৎসাহে উন্নতি লাভ করে। শুধুমাত্র ফলাফলের পরিবর্তে তাদের প্রচেষ্টার জন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত। এটা তাদের চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। শিশুর কাজে তাই উৎসাহ দিন। তবে তাদের দুষ্টুমিকে প্রশ্রয় দেবেন না। কিংবা বয়সের সঙ্গে মানানসই নয় এমন কোনো কথা বললে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলুন, এ ধরনের কাজে বাহবা দেবেন না।

৪. শিশুর পছন্দ

শেখার পছন্দপরিবর্তিত হতে পারে। কোনো কোনো শিশু বই পড়তে পছন্দ করতে পারে, অন্যরা ভিডিও, আকর্ষণীয় তথ্য বা গল্প-ভিত্তিক পদ্ধতির মতো ভিজ্যুয়াল কিছু পছন্দ করতে পারে। আগে খেয়াল করুন, শিশু কীভাবে শিখতে পছন্দ করছে। সেভাবেই তাকে শেখাতে পারেন। এতে সে বিরক্ত না হয়ে শিখতে চেষ্টা করবে।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo