ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে রাস্তার পাশ থেকে আল আমিন নামে একজন ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছে তারা।
নিহত আল আমিন (৪৫) জেলার বোচাগঞ্জের হাটরামপুর গ্রামের পাবনাপাড়ার মৃত আবু তাহেরের ছেলে। পেশায় সে তৈজসপত্র বিক্রতা ফেরিওয়ালা। জানা গেছে, সোমবার সকালে হাট রামপুরের আদিবাসীপাড়ায় যাওয়ার রাস্তার পাশে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরিসহ লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
বোচাগঞ্জ থানার উপ পরিদর্শক শাহ আলম জানান, পরিবারের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করেছেন তারা। সুরতহাল রিপোর্টে তেমন কিছু চোখে পড়েনি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পর্যন্ত মৃত্যুর কারন নির্নয় করতে পারছেন না তারা।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

মন্তব্য (০)