• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ অক্টোবর নতুন সরকার গঠিত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো এ অঞ্চলে। গানদেরবাল জেলার গুন্ড এলাকায় রোববার রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এক চিকিৎসক ও ৬ জন অভিবাসী শ্রমিক। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিককে হত্যা করে সন্ত্রাসীরা।

এখনও এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের ধরতে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, সোনমার্গে শ্রমিকদের ওপর হামলা দুঃখজনক। নিহতরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছিলেন। নিরস্ত্র মানুষের ওপর এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভয়াবহ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo