ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ডেস্কঃ দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৮ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর বছরের সর্বোচ্চ (১২২৫ জন) রোগী শনাক্ত হয়েছিল।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। গত একদিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। বাকি একজন চট্টগ্রামের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৯০ জন রোগী চিকিৎসাধীন।প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আট শিশুর...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পত...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৫ শি...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকা...

মন্তব্য (০)