• সমগ্র বাংলা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানচেলর (ভিসি) জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রবিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ভিসি জাকির হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত, আওয়ামী লীগের একাধিক পদধারী এবং দুর্নীতিগ্রস্থ। তিনি ছাত্র জনতার অর্জিত ২য় স্বাধীনতার পরও পলাতক আওয়ামী দোসরদের সহযোগিতা নিয়ে প্রশাসন পরিচালনা করছেন। দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে ভিসি জাকির হোসেনের পদত্যাগ জরুরি। পদত্যাগ না করলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাই আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে বলে দাবী করেন। এ বিষয়ে একটি স্মারকলিপি জেলাপ্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করার ঘোষণাও দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন আলম, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, শিপন সরকার, আব্দুর রাজ্জাক রাজ, রাগিব পাটোয়ারী, খন্দকার আল ইমরান, মাহমুদুল হাসান লিমন প্রমুখ।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo