ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে মমিনুল ইসলাম (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মুছা আলীর ছেলে। এলাকাবাসী ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, নিহত যুবক অভাব অনটনের কারণেই প্রায় সময় মানসিকভাবে ভেঙে পড়েন।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় মনোমালিন্য দেখা দিত। এই অশান্তি থেকে মুক্তি পেতে এক পর্যায়ে স্ত্রী নিজেই গত এক বছর তাকে ডিভোর্স দেন। তার দুইটি সন্তানও রয়েছে। সেই সন্তানরা স্থানীয় মাদ্রাসায় থাকেন। স্ত্রী চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়েন। আয় রোজগারও নেই। খরচও দ্বিগুণ। পেটের ব্যথা জনিত রোগে ভুকছেন দীর্ঘদিন ধরে।
বাবা-মাও থাকেন আবার অন্য এলাকায়। তাই সব সময় হতাশাগ্রস্তভাবে চলতে ফিরতে হতো তাকে। সেই হতাশা থেকে নিজেকে বাঁচাতে বৃহস্পতিবার গভীর রাতে বিষ পান করেন। পরে বিষপানের অসহ্য যন্ত্রণা শুরু হলে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়।
তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে সেখানে তার মৃত্যু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষপানে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

মন্তব্য (০)