• সমগ্র বাংলা

পাবনায় পল্লী বিদ্যুৎ সমিতিতে ২ ঘন্টা শাটডাউন ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে পাবনায় দুই ঘন্টা শাটডাউন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।দেশের বিভিন্ন স্থানের মতো পাবনার দুটি পল্লী বিদ্যুৎ সমিতি বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৪টা থেকে ২ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। 

বিকেলে সাড়ে চারটার দিকে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর প্রধান কার্যালয়ে চাটমোহরে বিদ্যুৎ বন্ধ রেখে শাটডাউন করা হয়। এ সময় কার্যালয়ের সামনে তারা মানববন্ধনে মিলিত হন। সেখান থেকে বরখাস্তকৃত কর্মকর্তাদের দ্রুত চাকরিতে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। একইসাথে তাদের দুই দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য দেন এজিএম (আইটি) সামিরুল ইসলাম, লাইন টেকনিশিয়ান মোশারফ হোসেন ও আক্তার হোসেন,  লাইনম্যান সাজেদুর রহমান প্রমুখ। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। এ সময় চাটমোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম শফিউল আলম ও সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন উপস্থিত ছিলেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের দাবি সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাটডাউন প্রত্যাহার করেন সমিতির কর্মকর্তারা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম শফিউল আলম বলেন, প্রধান উপদেষ্টার পিএস মাহফুজ সাহেব একটি মেসেজ দিয়েছেন আমাদের।

উদ্ভূত পরিস্থিতি ও আমাদের দাবি নিয়ে আগামী রোববার ঢাকায় একটি বৈঠক হবে। সেখানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে আমাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য (১)





image
image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৩

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

image

লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৫

গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাক...

  • company_logo