ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ দল ঘোষণা হয়ে গেছে। নির্বাচক হান্নান সরকার তৃপ্তি নিয়ে বলেও ফেলেছেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে পারবেন এটা আনন্দের কথা।
কিন্তু ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব দেশে ফিরবেন তো?
সাকিবের দেশে ফেরার কথা ছিল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সাকিবকে নাকি সবুজ সংকেত না পাওয়া অবধি বাংলাদেশের বিমানে উঠতে নিষেধ করা হয়েছে। এটি তার নিরাপত্তার স্বার্থেই।
যুক্তরাষ্ট্র থেকে সাকিব দুবাইয়ে এসেছেন আগেই। দুবাই থেকেই বাংলাদেশের উদ্দেশে তার বিমানে চড়ার কথা বিকেলে। কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিন সিগনাল ছাড়া যেন বিমানে না ওঠেন তিনি।
সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে বুধবার সাকিবের কুশপুতুল দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এরপর তাকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। যদিও বিসিবি সংশ্লিষ্টরা এখনও আশাবাদী, সাকিব মিরপুর টেস্টে খেলতে পারবেন। এই ম্যাচ খেলেই তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)