• প্রশাসন

মিয়ানমার থেকে ১৬ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বিজিবি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশী জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাল ১৪ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬ টার সময়  মিয়ানমার আরাকান আর্মি নাফ নদী দিয়ে জেলেদেরকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর নিকট হস্তান্তর করে। এসব বিষয় ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় ২ বিজিবি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)। 

তিনি জানান,  গত ২৮ সেপ্টেম্বর  সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট হতে ১৬ জন জেলে একটি ট্রলারযোগে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ অক্টোবর সন্ধ্যায় ৩টি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসী/ডাকাতদল উক্ত জেলেদের ওপর আক্রমণ করে মারধর করে  তাদেরকে ট্রলারের ডেকের ভিতরে বন্দী করে রাখে। দুই দিন পর ৭ অক্টোবর আনুমানিক ভোর ৪ টায় সন্ত্রাসীদল জেলেদেরকে বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মিয়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং তাদের নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। উক্ত জেলেরা প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর  তাদের আটকের বিষয়টি বিজিবিকে অবহিত করে। 

এ প্রেক্ষিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মিয়ানমার আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে গত সোমবার  সন্ধ্যায় নাফ নদী দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনে। আরাকান আর্মির হেফাজতে থাকা বাংলাদেশী নাগরিকগণ হলেন- কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মৃত হোসেন আহমেদের ছেলে মোঃ ইসমাইল (২৭), কক্সবাজার সদরের মৃত কেফায়েত উল্লাহর ছেলে আব্দুল হাফেজ (২৮), মৃত হাবিবুর রহমানের ছেলে আজিজুর রহমান (৪৫), মৃত অলি আহমদের ছেলে আবু হেনা (৪০), মৃত ঠান্ডু মিয়ার ছেলে আলী (৪০), মোস্তাকের ছেলে আরাফাত (৩০), তোফাজ্জলের ছেলে মোঃ হেলাল (২৮), মৃত নূর মোহাম্মদের ছেলে আমান উল্লাহ (৫০), মোঃ ওয়ারেজের ছেলে নবী হোসেন (২৮), মৃত মুকবুল আহমেদের ছেলে মোঃ সলিমুল্লাহ (৪৫), মৃত আমির হোসেনের ছেলে মোঃ ইউনুস (৫২), মোহাম্মদের ছেলে মোঃ সাগর (২২), আলী আকবরের ছেলে মোঃ সেলিম (২৮), মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মদ (২৭) এবং মৃত মুকবুল হোসেনের ছেলে রহিম উল্লাহ (৫২) ও মোঃ জয়নাল (৫৫)।

পরবর্তীতে বিজিবি ফিরিয়ে আনা ১৬ জন জেলেকে তাদের নিকটতম আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করে বলেও জানান লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo