• সমগ্র বাংলা

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটের চায়না বাজার এলাকার সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চায়না বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শত শত অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম,খরকু রহমান,বিদ্যালয়ের জমিদাতা নিতেন চন্দ্র রায় ও রাজারহাট ঘড়িয়াল ডাঙা যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ। এসময় বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের প্রতিষ্ঠানে সভাপতি আ’লীগ নেতা আবুল কাসেমের সহযোগিতায় ল্যাব এসিসটেন্ট,আয়া ও সুইপার পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানসহ বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের বিভিন্ন ফিস উচ্চহারে নিয়মবহির্ভূতভাবে নেয়ার নিন্দা জানান।

সেইসাথে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত বিচার দাবি করেন। এ বিষয়ে সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অন্য এলাকা থেকে লোকজন এনে আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo