ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তোহা (১৮)। সে বগুড়ার শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, হেলমেটবিহীন অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তোহা, এসময় অটোরিকশা ঘোরাচ্ছিলেন চালক। দুইজনের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ও অটোরিকশা চালক উভয়ই।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে মোটরসাইকেল চালক তোহাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, নিহত তোহার লাশ শজিমেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

মন্তব্য (০)