• সমগ্র বাংলা

নীলফামারীতে বাপাউবো কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ দুই বছর ধরে বুড়িতিস্তা জলাশয় খননে অবৈধদখলদারের বাঁধা আর বিভিন্ন সময়ে পনি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশল সমিতি।

সোমবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, প্রকল্পের সার্ভে ও খননের আগে তিন দফায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও দখলদারদের সাথে আলোচনার পরে খনন কাজের উদ্বোধন করা হয়। কিন্তু অবৈধদখলদাররা বাঁধাগ্রস্ত করে উন্নয়নমূলক প্রকল্পটি। হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় ঠিকাদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর। পুড়িয়ে দেয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিভিন্ন সেড ও যন্ত্রাংশ । অবৈধ দখলদারদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করলেও কোন প্রতিকার পায়নি পানি উন্নয়ন বোর্ড। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানান কর্মকর্তারা।

পরে উন্নয়নমূলক প্রকল্পটি বাস্তবায়ন আর হামলাকারীদের বিচারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর পানি উন্নয়ন বোর্ড সার্কেল-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবীব, রংপুর পানি উন্নয়ন সার্কেল-২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, রংপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নীলফামারী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসানসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীগণ।

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo