• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় গত কয়েক সপ্তাহে নিহত ১৬৪৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে ইসরায়েলের গত কয়েক সপ্তাহের হামলায় অন্তত এক হাজার ৬৪৫ জনের প্রাণ গেছে। আর হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতে গত এক বছরে দুই হাজার ২২৫ জন নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। গত সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দেয়।
 
শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিয়েহর একটি প্রধান বাণিজ্যিক এলাকার সড়কে বোমা হামলা চালায়। এতে অন্তত আটজন আহত হন।  

শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায়। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) বলছে, মাত্র দুই দিনের মধ্যে ইসরায়েল সীমান্তের কাছে পঞ্চম শান্তিরক্ষী আহত হলেন।

ইসরায়েল বোমাবর্ষণ করে বেকা উপত্যকায় হতাহতের ঘটনা ঘটিয়েছে। এর আগে তারা দক্ষিণ লেবাননের ২২টি গ্রামের বাসিন্দাদের উত্তর দিকে সরে যেতে নির্দেশ দেয়।

হিজবুল্লাহ বলছে, তারা হাফিয়ার কাছাকাছি ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ৩৫টি প্রজেক্টাইল ছোড়া হয়। তবে ইসরায়েলের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রজেক্টাইলের বেশিরভাগই প্রতিহত করে। তবে কয়েক কৃষি জমিতে পড়ে আগুন ধরে যাওয়া।

এদিকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আল জাজিরাকে বলেন, উত্তর গাজায় নবম দিনের সামরিক অবরোধে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৯৮ হাজার ৩৩৬ জন।  

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo