• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে পিএফজির পূজা মন্ডপ পরিদর্শন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ “শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির পক্ষ থেকে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে লিফলেট বিতরণ ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে। শনিবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ৮টি পূজা মন্ডপ পরিদর্শন করা হয়। এসময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুন্দর ভাবে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়

উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপ পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরের আটটি পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে সম্প্রীতির বিষয়ক মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পিএফজি এম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সদস্য হাবিবুর রহমান, উবায়দুল্লাহ রুমি, মমতাজ বেগম ও শ্রাবণী কুর্মি প্রমুখ।

মতবিনিময়ের সময় উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, বাঙালি হিন্দু ধর্মাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন।

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo