• সমগ্র বাংলা

উলিপুরে রাস্তা নিয়ে বিরোধ, ভাতিজাকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার রামদাস ধনিরাম পোদ্দার পাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার পৌরসভার রামদাস ধনিরাম পোদ্দারপাড়া গ্রামের পারিবারিক রাস্তা চলাচলের বিরোধ নিয়ে চাচা মোজাম্মেল হক মানিকের সাথে ভাতিজা জাকির হোসেনের বিবাদ হয়। এরই একপর্যায়ে মানিক তার লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকিরের উপর হামলা চালায়। এসময় জাকির তার হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে জাকিরের হাতে কয়েকটি কোপ লেগে গুরুতর আহত হয়। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। জাকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর জাকিরের মা জাহানারা বেগম বাদি হয়ে মোজাম্মেল হক মানিককে প্রধান আসামি করে ৩ জনের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাবীব মন্ডল জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo