• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননও গাজার মতো ধ্বংসের মুখোমুখি হতে পারে: নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি এবং তারও উত্তরসূরিকে ইসরাইল হত্যা করেছে বলে দাবি করেন তিনি। 

মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। 

ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।

নেতানিয়াহু গাজার কথা উল্লেখ করে বলেন, লেবাননকে একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়ার আগে এবং গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের মুখোমুখি হওয়ার আগে আপনাদের কাছে একে বাঁচানোর সুযোগ আছে। আমি লেবাননবাসীর উদ্দেশে বলছি, আপনাদের দেশ হিজবুল্লাহ মুক্ত করুন, যাতে করে এ যুদ্ধ শেষ হয়।

নেতানিয়াহুর এ মন্তব্য সম্পর্কে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এখনো কোনো মন্তব্য করেনি। 

এর আগে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, তারা গত সপ্তাহে বৈরুতে একটি বিমান হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হাশেম সাফিউদ্দীনকে হত্যা করেছে। নাসরুল্লাহর পর হাশেম সাফিউদ্দীন হিজবুল্লাহপ্রধান হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তার ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

লেবাননের বৈরুতে সাম্প্রতিক সময়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি চলতি মাসের এক তারিখ থেকে স্থল অভিযানও শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত...

image

‎স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষে...

image

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি জানালেন ...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গ...

image

‎ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুম...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরা...

image

৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...

  • company_logo