ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শারদীয় দূর্গাপুজা-২০২৪ এর নিরাপত্তা তদারকি ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
মঙ্গলবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা ২০২৪ এর নিরাপত্তা তদারকি ও বিভিন্ন মন্দির পরিদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের সাথে কথা বলেন এবং তাদের এই উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নকরণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা ২০২৪ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। মন্দিরের নিরাপত্তায় পোশাকে পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে। পাশাপাশি স্টান্ডবাই টিম, মোবাইল টিম সহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

মন্তব্য (০)