• রাজনীতি

নীলফামারীতে ছাত্র আন্দোলনে হামলা, সাবেক দুই এমপিসহ ১৫০০ জনের বিরুদ্ধে মামলা  

  • রাজনীতি

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে সাবেক দুই এমপিসহ ১৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০০-১৫০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার( ৭ অক্টোবর)বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজির হাট হাজীপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ ইয়াছিন আলী মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন- সাবেক সংসদ সদস্য  ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আনছার আলী মিন্টু, নাসিব সাদিক নোভা,আব্দুল ওয়াহেদ বাহাদুর,এনামুল হক প্রমুখ। 

মামলায় উল্লেখ করা হয়েছে, বিগত ৪ আগস্ট দুপুর ১২.৩০ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল জলঢাকা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিনের সময় জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় মিছিলটি পৌঁছা মাত্র সশস্ত্র আওয়ামী লীগ বাহিনীর আসামীদের নেতৃত্বে লাঠি, ছোড়া, চাইনিজ কুড়াল, পশু কুড়াল ইত্যাদি মারাত্মক অস্ত্র দ্বারা মিছিলে হামলা করে। এতে বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম ও ডান পায়ের চরুতে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাদীর মাথায় ৬ টি ও চরুতে ৮ টি সেলাই প্রদান করা হয়।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু সফী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহাঙ্গীর আলম বলেন, এখনো আদালতের কাগজ আমাদের কাছে আসেনি।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo