ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন-(৩০) ও হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব-(২৭)। তারা দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কক মো. আরিফ হোসেন।
তিনি জানান, উখিয়া পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মী ছিলেন এবং সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...
পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

মন্তব্য (০)