• সমগ্র বাংলা

চাটমোহরে পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাতে বাধা দেওয়ায়  পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঐ এলাকার বুলবুল আহমেদ (৬২) ও তার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৪)। 

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের মস্তালীপুর মৌজার ১০২ নং খতিয়ানে ১ একর ৯৫ শতাংশ জমিতে রুহুল আমিন গং  এর  সাথে বুলবুল আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ঐ জমির উপর বাঁশঝাড়ে রুহুল আমিন গং বাঁশ কাটতে গেলে বুলবুল আহমেদ বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন গং দেশীয় অস্ত্র দ্বারা বুলবুল আহমেদ ও তার ছেলে হাসিবুল ইসলাম কে বেধরক মারপিট করে ও দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, "অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (০)





image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

image

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের ...

৪

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প...

image

বজ্রপাত নিরোধনে কিশোরগঞ্জে ২শ তালের চারা রোপণ

৫

কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...

  • company_logo