• অর্থনীতি

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করতে কর্পােরেশনের চেয়ারম্যানের আশ্বাস 

  • অর্থনীতি

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করতে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পােরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। আজ রবিবার সকালে চিনিকল পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময়ের সময় চিনিকলটি চালু এবং চিনি উৎপাদনে করনীয় সম্পর্কে সম্ভাব্যতার খোজ খবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চিনিকলের শ্রমিক-কর্মচারী, আখচাষীসহ স্হানীয় ছাত্রজনতা।সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলর বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলা তুলে ধরেছেন তারা।

এসময় উপস্হিত ছিলেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক আবুল বাশার, বোচাগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, আখতার হােসেন, আখচাষী আব্দুল্লাহ আল মামুন, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দােজা ও সদস্য সচিব ইসমাইল হােসেন, বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সফিকুল আলম, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ফয়সাল মােস্তাকসহ অন্যান্যরা।

মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টার  বিষয়ে সংশ্লিষ্টদের আশস্ত করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পােরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo