• সমগ্র বাংলা

দিনাজপুরে অঙ্গ সংগঠনের নেতার উপর হামলার ঘটনায় বিএনপির নেতাসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনায় বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদকসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকালে নিমতলা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

 গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হামলার শিকার হন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন তার স্কুল পড়ুয়া ছেলে তানভী এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলালসহ আরো কয়েকজন। এসময় আহত হন অনেকে। এদের মধ্যে ধারাল ছুরির কোপে আহত ৬ জনকে দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  ওই হামলার ঘটনায় বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করে হামলার শিকার পরিবার। তবে ওই হামলার ঘটনার পছনে নিশ্চিত কারন জানা যায়নি।

 জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকালে শহরের নিমতলা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর পাশাপাশি অংশ নেন আহত শিক্ষার্থী তানভীর সহপাঠিসহ এলাকার নারী পুরুষ শিশুরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

২

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

image

মা‌নিকগ‌ঞ্জে শিক্ষক দিবসের ব‌্যানা‌রে শেখ হাসিনার নাম প্র...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেল...

image

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অ...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন ...

  • company_logo