ছবিঃ সিএনআই
ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ১০ ম গ্রেড প্রদানের দাবীতে ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারি শিক্ষক- শিক্ষিকারা মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেছে ।
সহকারি শিক্ষকদের আয়োজনে আজ শুক্রবার সকালে ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবে উপজেলার সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন করে। মানব বন্ধনের প্রধান সমন্বয়ক মোঃ শাহিন আহমেদ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ- সমন্বয়ক ঙ মাসুম মিয়া, আব্দুর রশিদ, খালেক,শিক্ষক খালেদা আক্তার, মুসা মিয়া প্রমূখ। এ সময় বক্তারা বলেন,২০১৯ সাল থেকে সহকারি শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার আন্দোলন করে আসছি । কিন্তু আমাদের যৌক্তিক দাবি মানা হয়নি। বর্তমানে অন্তবর্তীকালীন সরকার আমাদের দাবী মেনে নিয়ে বৈষম্য দূর করবে। দাবী মানা না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...
পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...
পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

মন্তব্য (০)