• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ছাড়িয়েছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দুই হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের লক্ষ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়।

তবে রাজধানীতে বিমানবন্দরের দাহিয়েহ এলাকার সীমানা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। লেবাননের আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, হিজবুল্লাহকে লক্ষ্য করে দুই সপ্তাহে ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মন্তব্য (০)





image

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত...

image

‎স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষে...

image

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি জানালেন ...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গ...

image

‎ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুম...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরা...

image

৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...

  • company_logo