• প্রশাসন

এবার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে: পুলিশ সুপার টাঙ্গাইল 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দুর্গোৎসব উপলক্ষে। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বুধবার রাত ১১টায় গোপালপুরের শ্রী শ্রী আনন্দময়ী দেব মন্দির পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে আলোচনা করে সার্বিক খোঁজ খবর নেন।

এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সদস্য ও মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, মন্দির কমিটির সম্পাদক দিলীপ কুমার কুন্ডুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু গোপালপুর এর সকল সনাতন ধর্মাবলম্বীদের সারথী ও দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানান। এবার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করার লক্ষ্যে, জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, পুলিশ মোটরসাইকেল টহলে থাকবে এবং প্রত্যেকটি পূজামন্ডপ সিসি ক্যামেরা আওতায় থাকবে বলে জানান।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo