• লিড নিউজ
  • রাজনীতি

ঘোড়াঘাট আ.লীগের ৩ নেতা গ্রেফতার 

  • Lead News
  • রাজনীতি

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের তিনজনকে গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে স্হানীয় থানা পুলিশ। আজ বৃহস্পতিবার তিন নেতাকে আদালতে তুলে দিয়েছে তারা।

গ্রেপ্তার তিনজনের মধ্যে ঘোড়াঘাটে আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান  ইউনুস আলী মন্ডল, যুবলীগের পৌর কমিটির সদস্য আবু সাঈদ এবং যুবলীগের ৫ নম্বর ওয়ার্ড  কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত কাওছার হৃদয়কে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার বিবরনে জানা গেছে, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছিল  আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা। হামলায় কয়েকজনকে আহত করে তারা।  পাশাপাশি ওই সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। 

হামলার ঘটনায় ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৭০-৮০ জনকে আসামি করে গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ৪।

ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান,  গ্রেপ্তার তিনজনকে আজ বৃহস্পতিবার  আদালতে তুলে দিয়েছেন তারা। 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo