• লিড নিউজ
  • প্রশাসন

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫০০ এর মতো আসামী এখনো পলাতকঃ কারা মহাপরিদর্শক

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ৫ আগস্টের পর সারা দেশে কারাগার থেকে পালানো বেশির ভাগ আসামী ফিরে আসলেও ৫০০- এর মতো আসামী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

এছাড়াও লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় কারা মহাপরিদর্শক আরো জানান- সারা দেশে নতুন কারাগার নির্মানে যেসব ঠিকাদার অপারগ হবে নিয়ম অনুযায়ি তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হবে। এছাড়াও কারাগারে বন্দীদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমান বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রনালয়ে দেয়া আছে বলে জানান তিনি।

 

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়াও সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo