• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থদের বিক্ষোভ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে দাড়িয়ে এই কর্মসূচী পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সুক্ষ ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অবমাননা ও কটুক্তি করলে আমরা চুপ থাকবো না। 

এর আগে পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকায় জজ কোর্টের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হয়। ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচীতে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। একই সাথে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করার তীব্র প্রতিবাদ সহ তাদের বিচার দাবি করে কঠোর হুঁশিয়াড়ি উচ্চারণ করে বক্তারা।
এতে বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী, জুলফিকার রহমান, খোরশেদ মাহমুদ প্রমূখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে বিএনসিসির র‍্যালি

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...

image

লোহাগড়ায় হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিপক্ষে...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

image

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:" সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ "...

image

বান্দরবানের দুর্গম সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ খাদে ...

৪

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা...

image

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক ...

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্...

  • company_logo