• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় ভ্যানচালককে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় রবিউল ইসলাম (৪৫) নামের এক ভ্যানচালকে হত্যার অভিযোগ উঠেছে। পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি হাবিবুল ইসলাম জানান, আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারিচালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo