• প্রশাসন

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় সভা 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সাথে মতবিনিময় সভা করেন জেলার সুধীজন। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, জেলা জেএসডি’র সভাপতি মনসুর আলী, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান রাজ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো: ইয়াকুব আলী, জেলা জামায়াতের নেতা জালাল উদ্দিন প্রধান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, আলপনা সাহিত্য সংসদের সভাপতি সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান সাবু, কালেক্টরেপ পাবলিক হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জালল উদ দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।  

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo