• সমগ্র বাংলা

গোপালপুরে ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর  প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবাগত কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(২৯ সেপ্টেম্বর) রবিবার সকালে গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির আয়োজনে খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর বাড়িতে নবাগত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় বক্তারা ডেইরি ফার্ম মালিকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, গবাদি পশুর খাদ্য দাম বৃদ্ধি হওয়ার কারণে ডেইরি ফার্মের দিন দিন সংখ্যা কমে যাচ্ছে, তাই আমাদের গো খাদ্য উৎপাদনশীল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।

এ সময় গোপালপুর উপজেলার ডেইরি ফার্ম মালিক সমিতির নবাগত কমিটির

সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কে করে ডেইরি ফার্ম মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২৩ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। 

খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক খন্দকার বেলায়েত হোসেন মিন্টু, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রাণী সম্পদ কর্মকর্তা বাবু স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম, নগদাশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হাসান। আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার ডেইরি ফার্ম মালিক সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

 

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo