• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

ব্রিটিশ সংসাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন। 

এক পোস্টে প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে অভিযোগ করে ট্রাম্প বলেছেন, গুগল শুধু তার প্রতিপক্ষ, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সম্পর্কে ভালো রিপোর্টগুলো হাইলাইট করে। আর তার সম্পর্কে খারাপ দিকটি সবসময় তুলে ধরে গুগল। 

সম্প্রতি গুগলে ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল রেস ২০২৪’ সার্চ করার পর তার ফলাফলে ট্রাম্পের বিরুদ্ধে বেশিরভাগ নেতিবাচক রিপোর্টই দেখা গেছে বলে জানিয়েছিল একটি কনজারভেটিভ গ্রুপ। আর তার পরেই চোটে গেছেন ট্রাম্প। এই কনজারভেটিভ গ্রুপ মূলত মূল্যবোধ এবং ব্যক্তি স্বাধীনতার পক্ষে থাকে। কিন্তু নিজের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ বা যুক্তি দর্শাননি তিনি। 

ট্রাম্প লিখেছেন, এটা একটা বেআইনি কার্যকলাপ এবং আইন বিভাগ এমন বিশ্রীভাবে নির্বাচনে নাক গলানোর জন্য আশা করি ওদের (গুগল) ফৌজদারি বিচার করবে।

নানাভাবে আলোচিত ও সমালোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেটা না হলে তিনি নির্বাচনে জিতে এসে সরকারিভাবে আইনি পদক্ষেপের ব্যাপারে উদ্যোগী হবেন তিনি। 

এ প্রসঙ্গে গুগলের মতামত জানতে চেয়েছিল গার্ডিয়ান। তারই প্রশ্নের উত্তরে গুগল বলেছে যে, ক্যাম্পেইন ওয়েবসাইটগুলো প্রায়শই প্রাসঙ্গিক সার্চের শীর্ষে দেখানো হয়। গুগল এদিন নিশ্চিত করেছে, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি পক্ষপাতিত্ব করে না। তবে কোম্পানি এটা জানায়নি যে, কীভাবে তার বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন পর্দার আড়ালে কাজ করে। 

ট্রাম্প বর্তমানে অনেক আইনি মামলায় জড়িত। যৌন নির্যাতন, মুখ বন্ধ রাখার জন্য একজন পর্ন তারকাকে টাকা দেওয়া, ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করা এবং প্রেসিডেন্ট  বাইডেনের জয়ের পর বিভিন্ন খারাপ পরিস্থিতি সৃষ্টি করার মতো একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ করে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাবেক প্রেসিডেন্ট।

মন্তব্য (০)





image

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত...

image

‎স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষে...

image

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি জানালেন ...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গ...

image

‎ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুম...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরা...

image

৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...

  • company_logo