• অর্থনীতি

ফরিদপুরে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় তপ্ত বাতাসে দোল খাচ্ছে কাঁচা-পাকা আমন ধানের শীষ। সোনালী রংয়ের ধানের উপর রোদ পড়ে চিকচিক করছে। ফসলের ক্ষেতে এই দৃশ্যে কৃষকের মুখচ্ছবিতে আনন্দ ফুটে উঠেছে। মাঠজুড়ে সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। 

সরেজমিনে গেলে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কাঁচা-পাকা ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। যতদূর চোখ মেলে দেখা যায় শুধু ধানের ক্ষেত। ছড়ায় ছড়ায় দুলছে সোনারাঙা পাকা ধান। নতুন ধানের মিষ্টি ঘ্রাণে এখন মো মো করছে মাঠের পর মাঠ । এবার রোদ ও বৃষ্টি ঠিক মতো হওয়ায় ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। কৃষাণ-কৃষাণীদের মনে বইছে আনন্দের বন্যা। ঘরে আসতে শুরু করেছে তাদের সোনালী  ধান। 

ধান চাষি করিম হোসেন, জয়নাল আহমেদ,  পলাশ ফকির ও মুঞ্জুর জানান,

এ অঞ্চলে বছরে তিনটি ফসল সমান তালে চাষাবাদ হয় থাকে। এখন চলছে আমন ধানের মৌসুম। অন্যান্য বারের তুলনায় এবার ধানের গঠন অনেক ভালো আছে। বর্তমানে কিছু বোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। কয়েকদিন পর থেকে রোপনকৃত ধান কাটা পুরোদমে শুরু হবে। আশা করা হচ্ছে এবার বিঘাপ্রতি ৪০/৫০ মণ ধান ফলন হবে। জমিতে ধানের শীষ দেখে আমাদের কাছে অনেক আনন্দ লাগছে। 

ফরিদপুরের সালথা  উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সদীপ বিশ্বাস জানান, এ বছর সালথা উপজেলায় ১২ হাজার ৩শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমরা কৃষকদের সবধরনের পরামর্শ দিয়ে আসছি। মাঠে ধানের শীষ অনেক বড় হযেছে। আশা করছি ফলন অনেক ভালো হবে। উপজেলায় মোট ৫৫ হাজার মেঃটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে ।

 

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo