• প্রশাসন

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় রামু সেনানিবাসে

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ  শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নামাজে জানাজা আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা ৪০ মিনিটে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে, যেখানে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।

জানাজা শেষে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকাল ৬টায় টাঙ্গাইল জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের উপস্থিতিতে। জানাজা শেষে যথাযোগ্য সম্মানের সঙ্গে তাঁর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন দেশের জন্য আত্মত্যাগকারী একজন সাহসী সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo