• সমগ্র বাংলা

আটোয়ারীতে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: আটোয়ারী উপজেলায়  মাঠে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরু- ছাগলের জন্য বিকেলের পর মাঠে ঘাস কাটতে যায় পখিন। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামলে সন্ধা ৬টার দিকে ঘাস নিয়ে বাড়ির পথে রওনা হয় সে। এক সময় বাড়ির কাছে পৌছালে তার উপর বজ্রপাত ঘটে। এতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo