ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজার ৬৪৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।
২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সোমবারই সবচেয়ে ভয়াবহ হামলার দিন দেখল লেবানন।
বিবিসি জানায়, লেবাননে হাজার হাজার লোক বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননে হিজবুল্লাহর এক হাজার ৩০০ স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের লোকজনকে দ্রুত সম্ভব নিরাপদে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী সেখানকার লোকজনকে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা ছেড়ে দূরে চলে যেতে বার্তা দিয়েছে।
লেবাননের নিরাপত্তা সূত্রগুলো বলছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলি কারাকিকে লক্ষ্য করে হামলা হয়েছে। প্রথমে কিছু জানা না গেলেও পরে হিজবুল্লাহ জানায়, কারাকি ভালো আছেন, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলে দুই শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী এমনটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা মধ্যপ্রাচ্যে আরও অল্প কিছু সেনা পাঠাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, মানুষ যাতে নিরাপদে তাদের ঘরে ফিরতে পারে সেজন্য সংঘাত কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

মন্তব্য (০)