• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮২

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক বাসিন্দা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।  

গত বছর ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এমন হামলার ঘটনা ঘটেনি। 

ইসরায়েল বলছে, তারা আরও হিজবুল্লাহর ওপর হামলার পরিসর বাড়াচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা ফোনে সতর্কবার্তা পেয়েছেন। ইরান সমর্থিত গোষ্ঠীটির ব্যবহৃত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়।

লেবাননের প্রধানমন্ত্রী বলছেন, ইসরায়েলের আচরণ বিধ্বংসী যুদ্ধের ন্যায়। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইসরায়েল উত্তর দিকে লেবানন সীমান্ত ঘেঁষা অঞ্চলে বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরাতে চায়।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে।  

লেবাননে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়ল।

মন্তব্য (০)





image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

image

‎সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক&rsq...

image

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত...

image

‎স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষে...

image

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি জানালেন ...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গ...

  • company_logo