• প্রশাসন

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শনে ডিসি-এসপি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে রাজারহাট উপজেলার বৈদ্দ্যের বাজারে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে দেশের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরির প্রত্যেকটি কারখানা ও পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও প্রতিমা তৈরির কারখানাগুলোকে সিসিটিভির আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং পূর্বের থেকে অধিককতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। 

পুলিশ সুপার বলেন, এবারের শারদীয় দূর্গাপুজায় কুড়িগ্রাম জেলা পুলিশ পুরো জেলায় মাল্টি- লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে এবং বেশিরভাগ পুজামন্ডব সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দের সাথে সমন্বয় করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo