• প্রশাসন

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বিকালে এ সভায়  জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 সভায় জেলার ৫টি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ,সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

এ সময় পুজা নির্বিঘ্নে করতে প্রশাসনের কাছে নানারকম সহযোগিতা কামনা করেন তারা।জেলায় এবারে ৪শ ৬৯টি মন্ডপে পুজা উদযাপন করা হবে। মন্ডপগুলোেতে অধিক নজরদারি সহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হবে।দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যেন বিশৃংখলা সৃষ্টির সুযোগ না পায়,সেদিকে সজাগ থাকার আহবান জানান।তাছাড়াও কন্ট্রোল রুম খোলা হবে।যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানাতে হবে।এ সময় লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, সেনাবাহিনীর লালমনিরহাটে দায়িত্বপ্রাপ্ত লে:কর্ণেল ফাহিম,মেজর আমির ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি হীরালাল রায়,পৌর প্যানেল মেয়র আব্দুস সালাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo